রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা

মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহরের ফুটপাত দখল মুক্ত, যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার ৩ আগস্ট বিকেলে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অংশ নেয়। অভিযানকালে পৌর শহরের হবিগঞ্জ রোড, স্টেশন রোড, নতুন বাজার দক্ষিণ সড়ক, মাছবাজার ও সবজি বাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সড়ক সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এদিকে পৌরসভা সূত্রে জানা যায়, ফুটপাত দখলমুক্ত রাখতে এর আগে একাধিকবার অভিযান পরিচালনা করা হয় এবং মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। তবে নির্দেশনা উপেক্ষা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং ৬টি ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
 

এদিকে শহরে অবাধে গবাদিপশু বিচরণ বন্ধ করতেও পৃথক অভিযান চালানো হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, গবাদিপশু ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে শহরের বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থল নোংরা করছিল। অভিযানে তিনটি গরু আটক করা হয়। এ সময় শ্রীমঙ্গল পৌর প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিয়ন্ত্রণ ও শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।