রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়লো হাজার টাকা

ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়লো হাজার টাকা

ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়লো হাজার টাকা

স্বর্ণের দাম বেড়েছে হাজার টাকা। এ দফায় প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার টাকা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এজন্যে দাম সমন্বয় করা হয়েছে। মূলত বৈশ্বিক বাজারে স্বর্ণের মূল্য সামান্য বৃদ্ধি পাওয়ায় দেশেও বাড়ানো হয়েছে।

যদিও স্বর্ণের আমদানি খুবই কম। ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে স্বর্ণ আসে। কয়েক মাস ধরেই স্বর্ণ দাম উত্থান-পতনের মধ্যে রয়েছে।

গত ১৭ অক্টোবর দেশে স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় দাঁড়ায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ। সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হয়েছে।