বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

গলাচিপায় উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ আয়ােজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরমঞ্চে আলােচনা সভা, মিলাদ ও দােয়া অনুষ্ঠানের আয়ােজন করা হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মাে. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলােচনা সভায় প্রধান অতিথি হিসবে উপস্তিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি প্রয়াত আলহাজ্ব শাহজাহান খানের সহধর্মিনী ও জেলা মহিলা বিএনপির সহসভাপতি মােসা. আনােয়ারা শাহজাহান।
 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গােলাম মােস্তফা, সদস্য সচিব মাে. আলতাফ খান, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযাদ্ধা মাে. সােহরাব মিয়া, মাে. মনিরুজ্জামান নেছার রাড়ী, মাে. আশ্রাফুজ্জামান মােল্লা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাে. জাকির হাসন মুন্সি, পৌর বিএনপির সদস্য সচিব মাে. সাহেব আলী, জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মাে. মহিবুল্লাহ এনিম প্রমুখ।
 

এছাড়াও উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযােগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্তিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সােবাহান।
সভায় প্রধান অতিথি আনােয়ারা শাহজাহান বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাকফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। জুলাই আন্দোলনে আমার স্বামী মরহুম শাহজাহান খানও শহীদ হয়েছেন। কিন্তু তিনি জুলাই স্বাধীনতা দেখে যেতে পারেননি। আপনারা বিএনপি ও গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে থেকে গলাচিপ-দশমিনার উন্নয়ন কাজ করবেন এই প্রত্যাশা করছি।
আলােচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে মিলাদ ও দােয়া মােনাজাত অনুষ্ঠিত হয়।#

মো: রাকিবুল হাসান  
গলাচিপা।