বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

কন্যাসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি ব্যক্তিগত জীবনের এ সুখবরটি শেয়ার করেন।
অপূর্ব জানান, তার কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। নিউ ইয়র্কের বেলাভ্যু হাসপাতালে তার স্ত্রী কন্যাসন্তান জন্ম দেন।
স্ট্যাটাসে অপূর্ব লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ফেটে পড়ছি আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে। পৃথিবীতে স্বাগতম, প্রিয় আনায়া!’

মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।

পরিবার সূত্রে জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

এসময় অপূর্বও সেখানে অবস্থান করছিলেন। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। এর আগে ২০১১ সালে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন; ২০২০ সালে সে সংসারের ইতি ঘটে।