বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত যাত্রী, ফায়ার সার্ভিসের উদ্ধার

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত যাত্রী, ফায়ার সার্ভিসের উদ্ধার

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত যাত্রী, ফায়ার সার্ভিসের উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেটগামী একটি চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) ভোরে উপজেলার ভাড়াউড়া চা বাগানের শ্মশানঘাট সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী চলন্ত ট্রেনে থাকা অবস্থায় অসাবধানতাবশত ওই ব্যক্তি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি রেলগেটে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিস সদস্যদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। 

উদ্ধারের পর তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে আহত ব্যক্তির পরিচয় এবং কীভাবে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

ইকবাল হোসেন রিংকু, জেলা প্রতিনিধি |