বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা বৃষ্টিতে কক্সবাজার মেরিন ড্রাইভে আবারো পাহাড়ধস, সেনাবাহিনীর তৎপরতায় সচল সড়ক

টানা বৃষ্টিতে কক্সবাজার মেরিন ড্রাইভে আবারো পাহাড়ধস, সেনাবাহিনীর তৎপরতায় সচল সড়ক

টানা বৃষ্টিতে কক্সবাজার মেরিন ড্রাইভে আবারো পাহাড়ধস, সেনাবাহিনীর তৎপরতায় সচল সড়ক

ভাড়ি বর্ষণের কারণে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়ের একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে।এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বন্ধ ছিল।

স্থানীয়রা বলেন, পাহাড়ের একটি অংশ হঠাৎ ধসে সড়কের ওপর পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি ও ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করার কাজ এগিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, কয়েক দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। বর্ষা মৌসুমে মেরিন ড্রাইভ সড়কের পাহাড়সংলগ্ন এলাকাগুলোতে এমন ঝুঁকি বেড়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে পাহাড়ধসপ্রবণ এলাকায় চালক ও সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ