বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কসবায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কসবায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সামিউল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূঁইয়া, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মুহাম্মদ রাশেদ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, উপজেলা

বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক এ আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের

উন্নয়ন ও অগ্রগতিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম