রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ফেরিতে ওঠার সময় কঁচা নদীতে পিকআপ

পিরোজপুরে ফেরিতে ওঠার সময় কঁচা নদীতে পিকআপ

পিরোজপুরে ফেরিতে ওঠার সময় কঁচা নদীতে পিকআপ

​সাতক্ষীরায় গরু বিক্রি শেষে বরগুনায় ফেরার পথে পিরোজপুরের চরখালী-টগড়া ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৬ আগষ্ট) এ দূর্ঘটনা ঘটে।
ফেরিতে ওঠার সময় অসাবধানতাবশত ফেরি ছেড়ে দেওয়ায় গরুবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে কঁচা নদীতে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি উন্নত জাতের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু পানিতে ডুবে মারা গেছে। একই সাথে আহত হয়েছেন পিকআপের চালক ও গরুর মালিক।
 

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বরগুনাগামী গরুবোঝাই পিকআপটি চরখালী-টগড়া ঘাটে ফেরিতে উঠছিল। গাড়িটির সামনের অংশ ফেরির ওপর পৌঁছালেও পেছনের অংশ তখনও ডাঙায় ছিল। ঠিক সেই মুহূর্তে কোনো সতর্কবার্তা ছাড়াই ফেরিটি চলতে শুরু করে। এতে পিকআপের পেছনের চাকা শূন্যে ঝুলে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো যানটি ভারসাম্য হারিয়ে কঁচা নদীতে তলিয়ে যায়।
​দুর্ঘটনাকবলিত যানটির চালক জানান, ফেরিতে দায়িত্বরত কর্মচারীর সংকেত পেয়েই তিনি গাড়িটি সামনে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু সম্পূর্ণ গাড়িটি ভেতরে প্রবেশের আগেই আচমকা ফেরি চালু করায় এই বিপত্তি ঘটে। এ সময় গাড়িতে থাকা মূল্যবান অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরুটি নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং পানিতে ডুবেই সেটির মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় গাড়িতে থাকা মালিক মোহাম্মদ রুবেল ও চালক বিপ্লব তীব্র স্রোতের তোড়ে নদীতে পড়ে যান। পরবর্তীতে তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
​খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করায় এবং কঁচা নদী থেকে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের তৎপরতা চালায়।
​এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করছেন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে ফেরি পরিচালনা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা ব্যাখ্যা পাওয়া যায়নি। 

​পিরোজপুর প্রতিনিধি: