পিরোজপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ আয়োজনে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
আজ শুক্রবার (০৭ আগস্ট) সকাল ১০ টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন আয়োজিত হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর মাননীয় সংসদ সদস্য সুলতানা জেসমিন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো: শাহীন কবির।
এসময় আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান,সদস্য সচিব এস এম ছাইদুল ইসলাম কিসমত,জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওঃ শেখ আব্দুর রাজ্জাক।
জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় রাজনৈতিক,সুশীল সমাজের ব্যক্তিবর্গ,সাংবাদিক,স্কুল -কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে মেলার স্টলসমূহ পরিদর্শন এবং সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের দক্ষিনপ্রান্তে বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হয়।
শাহিন ফকির,
পিরোজপুর প্রতিনিধি:
