বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাবনার সুজানগরে জমি নিয়ে বিরোধ: পুলিশ সদস্যের বিরুদ্ধে চাচীকে আহত ও ভাড়াটে দিয়ে পিটুনির অভিযোগ

পাবনার সুজানগরে জমি নিয়ে বিরোধ: পুলিশ সদস্যের বিরুদ্ধে চাচীকে আহত ও ভাড়াটে দিয়ে পিটুনির অভিযোগ

পাবনার সুজানগরে জমি নিয়ে বিরোধ: পুলিশ সদস্যের বিরুদ্ধে চাচীকে আহত ও ভাড়াটে দিয়ে পিটুনির অভিযোগ

পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চাচীকে গুরুতর আহত করার পর এবার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে চাচাতো ভাইকে পেটানোর অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ চৌহালী থানায় কর্মরত পুলিশ সদস্য গোলাম কবিরের বিরুদ্ধে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, উলাট চণ্ডীপুর মৌজার ৯২৫ খতিয়ানের ৭০০ ও ৭০১ নম্বর আরএস দাগে আব্দুর শুকুর মৃধার বাড়ির আঙিনার জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই বিরোধ চলে আসছে। পুলিশ সদস্য গোলাম কবির ক্ষমতার অপব্যবহার করে এর আগেও ওই জমির পুরোনো তেঁতুল গাছসহ বেশ কিছু গাছ কেটে নেন। এছাড়া বাড়িতে বিল্ডিং তোলার সময়ও গাছ কাটা হয় এবং সীমানায় খোলা স্থানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখে সাধারণ চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
ভুক্তভোগী পরিবার কোনো উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন হয়। তবে সাতবাড়িয়া ইউনিয়ন তহশিল অফিসের ভূমি সহকারী কর্মকর্তা বাবুল আক্তারের ভুল ও অসত্য প্রতিবেদনের কারণে আদালত মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে আদালতের নির্দেশ ছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে উভয় পক্ষই প্রবেশ করবে না।
অভিযোগ রয়েছে, আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার পুলিশ সদস্য গোলাম কবির ও তার স্ত্রী লিপি খাতুন লোকজন নিয়ে জোরপূর্বক জমিতে কাঁটাতারের বেড়া দিতে যান। এ সময় তার চাচী নুরুন্নাহার এর প্রতিবাদ করলে তাকে মারাত্মকভাবে আহত করা হয়। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ করায় ভাড়ায় আনা ফারুকের মাধ্যমে চাচাতো ভাই সুজনকে মারধর করানো হয়।
 

পুলিশের ক্ষমতার প্রভাবে মাঝেমধ্যেই এলাকায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয় বলে এলাকাবাসীর অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ইতোমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুলিশ সদস্য গোলাম কবির ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সৈয়দ নুরুজ্জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি