রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎জুলাই অভ্যুত্থান আহতদের গ্যাজেট না হওয়ায় তীব্র নিন্দা ও দ্রুত গ্যাজেট না হলে কঠোর কর্মসূচির ঘোষণা- সিলেটে গণঅধিকার পরিষদ

‎জুলাই অভ্যুত্থান আহতদের গ্যাজেট না হওয়ায় তীব্র নিন্দা ও দ্রুত গ্যাজেট না হলে কঠোর কর্মসূচির ঘোষণা- সিলেটে গণঅধিকার পরিষদ

‎জুলাই অভ্যুত্থান আহতদের গ্যাজেট না হওয়ায় তীব্র নিন্দা ও দ্রুত গ্যাজেট না হলে কঠোর কর্মসূচির ঘোষণা- সিলেটে গণঅধিকার পরিষদ

জুলাই অভ্যুত্থানে আহত বীর যোদ্ধাদের গ্যাজেট না হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে সিলেটের গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা। সিলেট সহ সারা বাংলাদেশে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আহতদের গ্যাজেট আহবান জানান নেতা কর্মীরা। দ্রুত আহতদের গ্যাজেট না করা হলে প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতাকর্মীরা। 

‎গত শুক্রবার বিকাল ৩টায় সিলেটের ব্লু ওয়াটার অভিজাত রেষ্টুরেন্টে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়।

‎সিলেট জেলা গণঅধিকার পরিষদ ও অংগ সংগঠনের কমিটি, জুলাই অভ্যুত্থানে আহতদের গ্যাজেট ইত্যাদি বিষয় উঠে আসে। 
‎জুলাই অভ্যুত্থান আহতদের বীরত্বের প্রমাণ ও সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রীয় ভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন। তাই আহতদের গ্যাজেট করা জরুরি। সিলেট জেলার মধ্যে কিছু উপজেলা আছে যেখানে একজনের ও গ্যাজেট হইনি। বিশেষ করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এখনো কোনো আহত যোদ্ধাদের গ্যাজেট হয়নি। আবার কিছু কিছু উপজেলায় ১/২ জনের হইছি কিন্তু অধিকাংশ হয়নি এখনো৷ এ বিষয়ে সরকারের সুদৃষ্টি আহবান করা হয়। বক্তারা বলেন, প্রয়োজনে অধিকার আদায় ও বৈষম্য দূর করতে আবার আন্দোলনে নামবো। 

‎সিলেট জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক নাইম লস্করের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ এট কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক জনাব আব্দুর নুর তালুকদার, গণঅধিকার পরিষদ সিলেট ৪ আসনের সাবেক সাংসদ সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম,  যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি মোঃ আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহিন মির্জা, সাবেক সহ সভাপতি রুহুল আমীন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ তাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ ছামী 
‎শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম 
‎শ্রমিক অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সাবেক আহবায়ক জাকির হোসেন 
‎এছাড়া ও আরো জেলা মহানগর থানার সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন।

লিটন মাহমুদ 
সিলেট