শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরে যাত্রীবাহী বাস ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে নিহত ২

নাটোরে যাত্রীবাহী বাস ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে নিহত ২

নাটোরে যাত্রীবাহী বাস ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে নিহত ২

নাটোরের গুরুদাসপুরে নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও শ্যালো মেশিন চালিত গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
শনিবার(৮ আগস্ট) সকাল আনুমানিক ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় সনাক্তকরণে পুলিশ কাজ করছেন। ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকালে 

ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিলো। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো মেশিন চালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় সনাক্তকরণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। 

নাটোর জেলা প্রতিনিধি: