শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় নাম্বার থেকে হুমকি পেতেন হাদী! আরও যা বললেন ফারুকী

ভারতীয় নাম্বার থেকে হুমকি পেতেন হাদী! আরও যা বললেন ফারুকী

ভারতীয় নাম্বার থেকে হুমকি পেতেন হাদী! আরও যা বললেন ফারুকী

রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। শুক্রবার (১২ ডিসেম্বর) রিকশায় যাওয়ার পথে থামিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এবার নিয়ে কথা বললেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে ফারুকী বলেন, গণহত্যার দায়ে কনভিকটেড (সাজাপ্রাপ্ত) হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদী। এর আগে হাদী বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। 

তিনি লেখেন, আমরা এখনও নিশ্চিত জানি না, কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক এটার মূল‍্য তাদের দিতে হবে। গেট ওয়েল সুন, হাদী। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না।

ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।