বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদীর গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে মির্জা আব্বাস

হাদীর গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে মির্জা আব্বাস

হাদীর গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে মির্জা আব্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর গুলিবিদ্ধের খবর শুনে হাসপাতালে ছুটে গিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এর আগে, এদিন দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদী।

হাদীর সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান, জুম্মার নামাজের পরে পরিচিত বা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদী। আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। এসময় বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত, চিকিৎসকরা জানিয়েছেন হাদীর জন্য চার ব্যাগ ব্লাড লাগবে। যা ইতোমধ্যে সংগ্রহ করেছে তার সমর্থক-অনুসারীরা।

প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদী রিকশায় ছিল। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।