বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্মাণসামগ্রী পড়ে থেকে নষ্ট হচ্ছে, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত কাজ শেষ করার দাবি

নির্মাণসামগ্রী পড়ে থেকে নষ্ট হচ্ছে, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত কাজ শেষ করার দাবি

নির্মাণসামগ্রী পড়ে থেকে নষ্ট হচ্ছে, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত কাজ শেষ করার দাবি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কাপ্তাই সড়কে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ তিন বছরেও শেষ হয়নি। কয়েক দফা কাজ শুরু হলেও কিছুদিন পর বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ঝুঁকি নিয়ে পুরোনো লোহার ব্রিজ দিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর আগে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। প্রথম দিকে কিছুদিন কাজ চললেও হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। এরপর দফায় দফায় কাজ শুরু হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বর্তমানে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ। 
 

সরেজমিনে দেখা গেছে, নির্মাণস্থলে বিপুল পরিমাণ লোহার রড, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী খোলা জায়গায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে। রোদ-বৃষ্টিতে এসব মালামাল মরিচা ধরে নষ্ট হচ্ছে। এতে সরকারি অর্থে কেনা সম্পদের অপচয় হচ্ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। পুরোনো লোহার ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন পথচারীরা। বর্ষাকালে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ঝুঁকি আরও বেড়ে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, 

সরকারি অর্থ ব্যয়ে কাজ শুরু করার পর কেন দীর্ঘদিন বন্ধ রয়েছে? কাজ বন্ধ থাকার প্রকৃত কারণ কী এবং কবে নাগাদ শেষ হবে,  এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা। একই সঙ্গে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজটি চালু করা, পড়ে থাকা নির্মাণসামগ্রী সংরক্ষণ এবং সরকারি সম্পদের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে আর দেরি নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা তাদের। 

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি: