রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের প্রায় ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীর তীরবর্তী একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদিরহাটের তেঁতুলিয়া নদীর তীরবর্তী কলাবাড়ি এলাকা থেকে এক যুবক নদী সাঁতরে অপর পাড়ে যাওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, নৌপুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরে দশমিনা ফায়ার সার্ভিসের সঙ্গে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

এর মধ্যে রোববার দুপুরে কাটাখালী এলাকার তেঁতুলিয়া নদীর তীরবর্তী একটি বিলে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় যুবক সিফাত। তিনি জানান, বাড়ির সামনে বিলের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, জোয়ারের পানিতে মরদেহটি নদী থেকে বিলের মধ্যে ঢুকে আটকে যেতে পারে।

দশমিনা নৌপুলিশ ফাঁড়ির এসআই ছিদ্দিক জানান, শুক্রবার নদীতে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ হতে পারে এটি। তবে মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।#

মোঃ রাকিব হোসেন 
পটুয়াখালী জেলা প্রতিনিধি