মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন, শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, পাসের হার ৭২.৭৭ শতাংশ।

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন, শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, পাসের হার ৭২.৭৭ শতাংশ।

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন, শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, পাসের হার ৭২.৭৭ শতাংশ।

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ১৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৩২৮ জন। এ উপজেলায় সার্বিক পাসের হার ৭২ দশমিক ৭৭ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৮৭১ জন শিক্ষার্থী। এছাড়া উপজেলায় মোট ৫১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলের প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

ফলাফলে পাসের হারে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৩ জন পাশ করেছে। পাসের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ। একই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ২১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৭ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। অন্যদিকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ১ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।
 

এছাড়া লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ, আল-ফারুক একাডেমিতে ৯৫ দশমিক ৯৫ শতাংশ এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে ৯২ দশমিক ৫৯ শতাংশ। সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
 

তবে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল তুলনামূলকভাবে কম হয়েছে। সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পাস করেছে। পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৭ দশমিক ৭৮ শতাংশ, শেরে-বাংলা উচ্চ বিদ্যালয়ে ৫৯ দশমিক ৩৪ শতাংশ এবং বতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ে ৫১ দশমিক ৭৯ শতাংশ। সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৮৮ জনের মধ্যে ৬৭ জন পাস করেছে, পাসের হার ৭৬ দশমিক ১৪ শতাংশ।
এদিকে সাতপাই হাই স্কুল অ্যান্ড কলেজে ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৩২ শতাংশ, যা উপজেলায় সর্বনিম্ন।
 

সার্বিক ফলাফলে দেখা যায়, সৈয়দপুর উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩২৮ জন উত্তীর্ণ হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭৭ শতাংশ। আর ৫১৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন করেছে।
 

এ বিষয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। 

মোঃ আমির হোসেন 
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,