কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে অবস্থিত চরকাওনা কারিগরি স্কুল এন্ড কলেজ এবারের ২০২৬ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উপজেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি উপজেলায় ভোকেশনাল শাখায় সেরা রেজাল্ট করার গৌরব অর্জন করেছে।
জানা গেছে, চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে মোট ৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৪৮ জন ছাত্র-ছাত্রী। উল্লেখযোগ্য যে, মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে। এই ফলাফল প্রতিষ্ঠানের ইতিহাসে অন্যতম সেরা অর্জন।
চরকাওনা কারিগরি স্কুল এন্ড কলেজের এই ধারাবাহিক ও ঈর্ষণীয় সাফল্যের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের লহর বয়ে যায়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সঠিক নির্দেশনা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই ফলাফল সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সম্মানিত পরিচালক ও পরিচালনা পর্ষদকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যৎতেও এই প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবে।
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া |
