বিনাউটিতে মিলাদ ও আলোচনা সভা: বেগম খালেদা জিয়ার ছবি গণতন্ত্রের প্রতিচ্ছবি — আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া
কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়ার ছবি শুধু প্রতিচ্ছবি নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাস ও মানুষের অধিকার-সচেতনতার প্রতিফলন।”
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিএনপি নেতা হারিস মেম্বার।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে বেগম খালেদা জিয়ার ভূমিকা এখনো গণতন্ত্র ও ঐক্যের প্রেরণা।
কবীর আহমেদ ভূঁইয়া আরও বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি ঐক্যবদ্ধ। কসবা-আখাউড়া গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নেবে।”
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
