সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার ছাত্র  শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইকবাল হোসেন রিংকু||শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির শহর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮.২০ মিনিটে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের চৌমুহনী হতে এম সাইফুর রহমান রোড হয়ে, কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি ফরিদ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক মাদ্রাসা বিষয়ক সম্পাদক আশিক আল রশিদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারেক আজিজ বলেন, আজকে শরিফ ওসমান হাদী ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শরীফ ওসমান হাদীর রক্ত পুরো বাংলাদেশের রক্তের সাথে প্রতিনিধিত্ব করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্র-জনতাকে আবার মাঠে নামতে বাধ্য করবেন না। পালিয়েও পার পাবেন না। কোন ষড়যন্ত্র করে হাজারো হাদীকে শহীদ করে নির্বাচনকে ঠেকানো যাবে না। নির্বাচন আমরা আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন, শৃগালের ভূমিকা পালন করবেন না। আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের সন্তান তুল্য। আপনাদের চোখের সামনে আমাদেরকে গুলি করে হত্যা করা হয় কিভাবে আপনারা আইনের পোশাক পরে বসে থাকেন,জাতি জানতে চায়। তিনি বলেন, আপনারা এদেশের ছাত্র সমাজের পালস বুঝুন। ছাত্র সমাজকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ নিরাপদ ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়ে তুলুন।