রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক যুব দিবসে নড়াইলে জামায়াতের যুব র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবসে নড়াইলে জামায়াতের যুব র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবসে নড়াইলে জামায়াতের যুব র‍্যালি

আশিকুর রহমান সৌরভ, নড়াইল প্রতিনিধি:

‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নড়াইলে যুব র্যা লী ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নড়াইল জেলা শাখা।
বুধবার বিকেলে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে র্যা লীটি বের হয়ে রূপগঞ্জ বাজার ও হাতিরবাগান গোলচত্বর প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ খিয়াম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
তিনি বলেন, যুবকদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে সমৃদ্ধ ও নিরাপদ দেশ গড়তে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। এতে যুবসমাজ মাদক, অপরাধ ও সন্ত্রাস থেকে দূরে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
সট- ওবায়দুল্লাহ কায়সার, জেলা সেক্রেটারী, জেলা জামায়াতে ইসলামী, নড়াইল।
সমাবেশে জেলা ও উপজেলা জামায়াত এবং যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।