সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ফের প্রকাশ্য যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ায় ফের প্রকাশ্য যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ায় ফের প্রকাশ্য যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে গুলিতে রাব্বি (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকায় কালিবাড়ির মোড়ে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাব্বি উপজেলার শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ বখাটে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। বিকট শব্দে চারিদিকে আতঙ্কে দোকান ঘর বন্ধ করা শুরু করেন স্থানীয়রা। এ সময় রাব্বি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য নবীনগর সরকারি হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে দুই রাউন্ড গুলি পড়েছিল।