রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানছড়িতে জিপিএ-৫ পাওয়া ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

পানছড়িতে জিপিএ-৫ পাওয়া ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

পানছড়িতে জিপিএ-৫ পাওয়া ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জিপিএ-৫ পেয়েছে পাঁচ শিক্ষার্থী। তারা সবাই পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একই সঙ্গে পুরো উপজেলার ফলাফলেও সেরা হয়েছে বিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির পাশের হার ৪৫ দশমিক ৮৯ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ দত্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, অভিভাবক সদস্য মো. তোফাজ্জল হোসেন এবং পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাশার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যালয়ের ৪৫ দশমিক ৮৯ শতাংশ পাশের হার একটি ভালো ফলাফল। পানছড়ি উপজেলায় এবার বিদ্যালয়টি সর্বোচ্চ পাশের হার অর্জন করেছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়। 

প্রতিবেদনে: আজিজুর রহমান শাহীন, পানছড়ি উপজেলা