আশি ও নব্বই দশকে তিনি দাপটের সঙ্গে রূপালি পর্দা মাতিয়েছিলেন। একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে নিজেকে সফলতম নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাকে দেশের অ্যাকশন ঘরানার সিনেমার পথিকৃৎ বিবেচনা করা হয়।
আজ ১৪ আগস্ট জসিমের জন্মদিন। বিশেষ এই দিনে তার সম্পর্কে চলুন কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক…
সবার কাছে জসিম একজন নায়ক হিসেবে পরিচিত। কিন্তু তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মূলত ভিলেন বা খলনায়ক হিসেবে। এমনকি ভিলেন হিসেবেও তিনি সাফল্য পেয়েছিলেন।
জসিমের আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন। তার জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে।