বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগরে অপহরণের ২১ দিনেও উদ্ধার হয়নি ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী

সুজানগরে অপহরণের ২১ দিনেও উদ্ধার হয়নি ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী

সুজানগরে অপহরণের ২১ দিনেও উদ্ধার হয়নি ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী

পাবনার সুজানগরে অপহরণের ১৫ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি উদয়পুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। মেয়েকে দ্রুত উদ্ধার ও আসামিদের গ্রেফতারের দাবিতে চরম উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় গত ২৭ জুলাই সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের মো. মিজান শেখের ছেলে রাতুল শেখসহ (২১) অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে।

মামলা ও পরিবার সূত্রের অভিযোগে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাতায়াত করার সময় স্থানীয় বখাটে যুবক রাতুল শেখ তাকে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি একাধিকবার ওই যুবকের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
গত ২২ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা রাতুল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মেয়ের বাবা সৌদি প্রবাসী হওয়ায় শিক্ষার্থীর মা বাদী হয়ে গত ২৭ জুলাই সুজানগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন।

কান্নাজড়িত কণ্ঠে শিক্ষার্থীর মা জানান, থানায় মামলা করার পরও পুলিশ এখনও তার মেয়েকে উদ্ধার করতে পারেনি। উল্টো মামলার এজাহারভুক্ত একাধিক আসামি বর্তমানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বখাটের পরিবার মামলা তুলে নেওয়ার জন্য তাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে মেয়েকে আর কোনোদিন ফেরত দেওয়া হবে না বলেও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মেয়ের শোকে এবং চরম নিরাপত্তাহীনতায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

এ বিষয়ে সুজানগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান ও জোর চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি