বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‍্যালি

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‍্যালি

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‍্যালি

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা এলাকায় বর্ণাঢ্য পথযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ২টায় হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। হেডম্যান টিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে স্থানীয় মুসল্লি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি শান্তি, সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সদস্য মো. ইউসুফ আলী, হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাহাবুব আলম রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মান্নান, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন, পানছড়ির দপ্তর সম্পাদক মো. মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন।

র‍্যালিটি হেডম্যান টিলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

আয়োজকরা বলেন, পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য, মানবতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।