সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মতিঝিলে ব্যাগ ধরে টান, রিকশা থেকে ছিটকে পড়লেন ইডেন শিক্ষার্থী

মতিঝিলে ব্যাগ ধরে টান, রিকশা থেকে ছিটকে পড়লেন ইডেন শিক্ষার্থী

মতিঝিলে ব্যাগ ধরে টান, রিকশা থেকে ছিটকে পড়লেন ইডেন শিক্ষার্থী

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে অর্পিতা মুখার্জি (২৪) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অর্পিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী প্রবিতা ও ভুক্তভোগী নিজে জানান, ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। থাকেন আজিমপুরে। রিকশায় করে মতিঝিল মেট্রোরেল রেলস্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশায় আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান তিনি। তখন নিজেই তার সহপাঠীদের ফোনে খবর দিলে পরবর্তীতে তারা সেখান থেকে অর্পিতাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় সক্রিয় ‘নিশাচর’ ছিনতাইকারীরা


চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।