বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ইং, রাঙ্গাবালী উপজেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও কল্যাণ কামনা করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন।
পরে বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আসাদুজ্জামান কাজল
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি।