শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কবিরহাটে ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬

কবিরহাটে ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬

কবিরহাটে ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম আমিন বাজার এলাকায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আমিন বাজার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’। নবগ্রাম আমিন বাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল লীগকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং এলাকার উদীয়মান ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ফুটবল লীগের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
৩নং ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিরুল ইসলাম জাহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম সওদাগর। এছাড়া উপস্থিত ছিলেন খলিলুর রহমান, মোঃ বেলাল হোসেন, মোঃ হারুনুর রশিদ—আহ্বায়ক, ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এবং মোঃ দেলোয়ার হোসেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।
লীগকে ঘিরে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আয়োজকরা মনে করছেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি খেলাধুলার মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
‘আমিন বাজার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’ সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছে নবগ্রাম আমিন বাজার স্পোর্টিং ক্লাব, কবিরহাট, নোয়াখালী।