শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চীন থেকে ইরানগামী জাহাজ আটকে দিলো মার্কিন সেনারা

চীন থেকে ইরানগামী জাহাজ আটকে দিলো মার্কিন সেনারা

চীন থেকে ইরানগামী জাহাজ আটকে দিলো মার্কিন সেনারা

এশিয়ার পরাশক্তি খ্যাত রাষ্ট্র চীন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের উদ্দেশে যাত্রারত একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্স। ভারত মহাসাগরে এ অভিযান পরিচালিত হয়।

মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাদের বরাতে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই জাহাজে প্রচলিত সমরাস্ত্র তৈরিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযানের সময় মার্কিন বাহিনী পুরো চালানটি ধ্বংস করে দেয়।

চালান ধ্বংসের পর জাহাজটিকে গন্তব্যের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে স্পেশাল অপারেশন ফোর্সের সদস্যরা কয়েক ঘণ্টা জাহাজটিতে অবস্থান করেন। পরবর্তীকালে জাহাজটি শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি পৌঁছালে মার্কিন সেনারা সেটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ফিরে যান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চীন ও ইরানের সঙ্গে যোগাযোগ করা হলেও দুই দেশের কোনো কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।