রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদাপাথরে পর্যটকের প্রাণহানি

সাদাপাথরে পর্যটকের প্রাণহানি

সাদাপাথরে পর্যটকের প্রাণহানি

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে।  

শনিবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে। নিহত ওই পর্যটকের নাম মাইনুল ইসলাম রিফাত (২১)। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়েশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে এবং নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী।

নিহতের সঙ্গে থাকা বন্ধু আরিয়ান মুন্সী (২০) জানান, চার বন্ধ মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে আসেন।  সবাই মিলে বেলা ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নামেন। এর কিছুক্ষণ পর রিফাতকে অচেতন অবস্থায় পাওয়া যায়। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনি বলেন, সাদাপাথর বেড়াতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে