রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুনারুঘাটে সরকারি কর্মচারীকে উদ্ধার, মারধরে আহত

চুনারুঘাটে সরকারি কর্মচারীকে উদ্ধার, মারধরে আহত

চুনারুঘাটে সরকারি কর্মচারীকে উদ্ধার, মারধরে আহত

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট  উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও তার শিশু বাচ্চাকে বাড়িতে আটকে রেখে পিটিয়ে আহত করেছে  দুর্বৃত্তরা। 
বিষয়টি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে পুলিশ দিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। 
জানা যায়, শনিবার সকালে উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে চুনারুঘাট উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জুনু আক্তার,শিশু বাচ্চা সামিয়া আক্তার ও বয়স্ক মাকে  তার বাড়িতে আটকে রেখে তার বাসুর সেলিম মিয়া,রুবি আক্তার,সাদিয়া আক্তার,সুমাইয়া আক্তার,সাদিকা আক্তার মিলে আটকে রেখে মারপিট করে। 
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানতে পেরে পুলিশ পাটিয়ে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। 
হাসপাতালে ভর্তিকৃত জুনু আক্তার জানান চুনারুঘাট পৌর শহরের মা সেনিটারি সাপ্লাই এর মালিক উনার স্বামীসহ ৩ ভাই। কিন্তু স্বামীর বড় তার নিজের নামে একা নিয়ে যাওয়ায় এদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে তারা মা,বাচ্চাসহ তাকে আটকে রেখে মারপিট করে স্বর্ণের চেইন,কানের দোল তারা চিনিয়ে নেয়। মারপিটে তিনি মারাত্মক আহত হন। তাৎক্ষণিক বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পুলিশ পাটিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপানে তিনি চিকিৎসার পরে মামলা করবেন বলে জানান। 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইফুল ইসলাম জানান,বিষয়টি জানতে পেরে পুলিশ পাটিয়েছি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।