তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফোরাম অব পিস অ্যান্ড ট্রাস্টের সাইডলাইনে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দুই নেতা আঞ্চলিক পরিস্থিতিতে আরও সমন্বিত অবস্থান গ্রহণ এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।
বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন এবং পূর্বে করা সমঝোতা ও যৌথ প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
পেজেশকিয়ান ও শেহবাজ শরিফ পরিবহন, ট্রানজিট সুবিধা ও সীমান্ত অবকাঠামো উন্নয়নে ইরান–পাকিস্তানের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে জানান, ইসলামাবাদ সফরে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে যেসব চুক্তি চূড়ান্ত হয়েছে, সেগুলোর অগ্রগতি নিশ্চিত করতে হবে।
দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিস্তারে সহায়তা, বাণিজ্যিক চলাচল সহজ করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাকে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার পূর্বশর্ত বলে মন্তব্য করেন তারা।
