শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ শ্রদ্ধেয় ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা'র শুভ জন্মদিন

আজ শ্রদ্ধেয় ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা'র শুভ জন্মদিন

আজ শ্রদ্ধেয় ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা'র শুভ জন্মদিন

জন্ম: ১৬ আগস্ট। পড়াশোনা করেছেন বিএএফ শাহীন কলেজ এবং হলিক্রস কলেজে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


আশির দশকের শেষ ভাগ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নজরুলসঙ্গীত চর্চায় নিবেদিত ছিলেন। তাঁর কণ্ঠে নজরুলের স্বল্পশ্রুত অনেক গান নতুন করে জনপ্রিয় হয়ে ওঠে, বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের কাছে।


প্রকাশিত হয়েছে তাঁর দুইটি একক নজরুলসঙ্গীত অ্যালবাম—‘বরণ করেছি তারে’ ও ‘নজরুল অঞ্জলি’। নজরুলভুবনে তাঁকে দৃঢ় ভিত্তি দিয়েছে এই দুটি অ্যালবাম। দ্বিতীয় অ্যালবামটি তিনি উৎসর্গ করেছিলেন তাঁর মা—সুলেখিকা অনুপা দেওয়ানজীকে, যাঁর কাছে গানে তাঁর হাতেখড়ি। ছোটবোন বিদিশা দেওয়ানজী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। স্বামী ছিলেন গুণী সংগীতশিল্পী দিলীপ গুহঠাকুরতা।


বিপাশা গুহঠাকুরতা গান শিখেছেন সঙ্গীত ভবন ও নজরুল ইনস্টিটিউট থেকে। তিনি ছিলেন আলোচিত ফেসবুক গ্রুপ ‘প্রসঙ্গ নজরুল সঙ্গীত’ (প্রনস) এর অন্যতম প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন। তাঁর নেতৃত্ব ও প্রচেষ্টায় অসংখ্য নজরুলসঙ্গীতপ্রেমী একই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন।


কথা ছিল ঈদের পরই তাঁর ওপেন হার্ট সার্জারি হবে। কিন্তু ভাগ্য সব পরিকল্পনাকে ছাপিয়ে যায়। জীবনের সকল সাধ অপূর্ণ রেখেই ২৯ এপ্রিল ২০২২-এ তিনি চলে যান না ফেরার দেশে।
আজ তাঁর জন্মদিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি একজন ভদ্র, মার্জিত, সুশিক্ষিতা ও বিনয়ী নজরুলসঙ্গীত সাধিকাকে, যিনি জীবনের শেষদিন পর্যন্ত গানকে ভালোবেসে গেছেন।
শ্রদ্ধাঞ্জলি,বিপাশা গুহঠাকুরতা।
"আমি জলের কুমুদিনী ঝরিব জলে / তুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ / এ জীবনে মিটিবে না সাধ..."