শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি

যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি

যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি


যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ‘চরম ও গোপন’ ক্ষমতা দেশটির লাখো মুসলিম নাগরিককে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে। এই ক্ষমতার ফলে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় বংশোদ্ভূতসহ প্রায় ৯০ লাখ মানুষের ব্রিটিশ নাগরিকত্ব আইনগতভাবে বাতিল হতে পারে—এমন আশঙ্কার কথা উঠে এসেছে এক নতুন গবেষণা প্রতিবেদনে।

যুক্তরাজ্যের স্বনামধন্য মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিড ট্রাস্ট এবং রিপ্রিভ গত বৃহস্পতিবার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ মানুষ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের মাধ্যমে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, যেসব নাগরিকের দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে, তাঁদের ওপর এই ক্ষমতার প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ছে। অধিকারকর্মীদের মতে, এই নীতির ফলে নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছে এবং তাদের নাগরিক অধিকার মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।

রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভ সতর্ক করে বলেছে, বর্তমান নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে। তারা এটিকে ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা রাষ্ট্রীয় বৈষম্যের কুখ্যাত উদাহরণ ‘উইন্ডরাশ কেলেঙ্কারি’র সঙ্গে তুলনা করেছে।