সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওমান উপসাগরে ইরানের অভিযান, বাংলাদেশিসহ আটক তেলবাহী ট্যাংকার

ওমান উপসাগরে ইরানের অভিযান, বাংলাদেশিসহ আটক তেলবাহী ট্যাংকার

ওমান উপসাগরে ইরানের অভিযান, বাংলাদেশিসহ আটক তেলবাহী ট্যাংকার

দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালানো হয়েছে।

জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয় প্রতিবেদনে।
উল্লেখ্য, ইরানি বাহিনী প্রায়ই উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকানোর ঘোষণা দিয়ে থাকে। ইরানে খুচরা জ্বালানির দাম খুব কম হওয়ায় তা অন্য দেশে চোরাচালান করা বিশেষভাবে লাভজনক।

গত মাসেও অননুমোদিত পণ্য বহনের অভিযোগে উপসাগরীয় জলসীমায় একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ইরান। সবশেষ এই জব্দের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার দুই দিন পর।

ওয়াশিংটনের মতে, জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা এবং ইরান থেকে তেল পরিবহন করছিলেন। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এবং হিজবুল্লাহর সাথে সম্পর্কের অভিযোগে ২০২২ সালে মার্কিন ট্রেজারি ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা জারি করে।