রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুনারুঘাট সরকারি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাট সরকারি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাট সরকারি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাট প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার উদ্যোগে রোববার (১৬ আগস্ট) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান সমবারু চন্দ্র মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. আব্দুল মান্নান চৌধুরী। চুনারুঘাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিরাজ চক্রবর্ত্তী, এছাড়া  কলেজের শিক্ষক-কর্মচারী ও বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। অতিথিরা কলেজের বিভিন্ন স্থানে চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানো সম্ভব। পূবালী ব্যাংকের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।