বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ার নীলিমা হাকিম মৌ মেটায় ভাষা প্রকৌশলী

কুষ্টিয়ার নীলিমা হাকিম মৌ মেটায় ভাষা প্রকৌশলী

কুষ্টিয়ার  নীলিমা হাকিম মৌ  মেটায় ভাষা প্রকৌশলী

আক্তারুল ইসলাম, জেলা প্রতিনিধি কুষ্টিয়া।

কুষ্টিয়ার মিরপুরের মেয়ে নীলিমা হাকিম মৌ যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায়। ভাষাবিজ্ঞান, গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তাঁর এই অর্জনে গর্বিত মিরপুরবাসী।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সন্তান নীলিমা হাকিম মৌ বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা (Meta)-তে ভাষা প্রকৌশলী (Linguistic Engineer) হিসেবে যোগ দিয়েছেন। তাঁর এ অর্জনে গর্বিত কুষ্টিয়ার মিরপুরবাসী।

নীলিমা হাকিম মৌ উপজেলার সদরপুর ইউনিয়নের গুয়াবাড়ীয়া গ্রামের আব্দুল হাকিমের জ্যেষ্ঠ কন্যা। তাঁর শিক্ষাজীবনের শুরু আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং আমলা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা সরকারি মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

পরবর্তীতে নীলিমার উচ্চশিক্ষার পথচলা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। সেখানে তিনি ২০১৬ সালে স্নাতক (সম্মান) এবং ২০১৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

বর্তমানে তিনি জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে ভাষাবিজ্ঞানে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন। তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র হলো ভাষা সংরক্ষণ ও পুনরুজ্জীবন, সমাজভাষাবিজ্ঞান, গণনামূলক ভাষাবিজ্ঞান, দ্বিতীয় ভাষা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লেখালেখি।

ভাষাবিজ্ঞানকে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত করে দীর্ঘদিন ধরে গবেষণা ও প্রকাশনার কাজ করে আসছেন নীলিমা। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ভিজিটরস-এ স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মেটায় ভাষা প্রকৌশলী হিসেবে তাঁর নতুন দায়িত্ব বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ভাষাবিজ্ঞানের গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বৃহৎ ভাষা মডেল (LLM), স্বয়ংক্রিয় অনুবাদ ও বহুভাষিক প্রযুক্তির উন্নয়নে ভাষাবিজ্ঞানের জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নীলিমা হাকিম মৌয়ের এই অর্জন শুধু তাঁর পরিবারের জন্য নয়, মিরপুর তথা কুষ্টিয়াবাসীর জন্যও গর্বের। একই সঙ্গে মানবিক বিভাগের শিক্ষার্থী, গবেষক এবং উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের জন্য তাঁর পথচলা হতে পারে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ