রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটায় মানসিক ভারসাম্যহীন নারীর পাশে প্রশাসন ও স্বেচ্ছাসেবী।

কুয়াকাটায় মানসিক ভারসাম্যহীন নারীর পাশে প্রশাসন ও স্বেচ্ছাসেবী।

কুয়াকাটায় মানসিক ভারসাম্যহীন নারীর পাশে প্রশাসন ও স্বেচ্ছাসেবী।

মোঃ সোহাগ আহমেদ, কুয়াকাটা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

১৬ আগস্ট ২০২৬, পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন আলিপুর বাজারে কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হন এক অসহায় ও বাকপ্রতিবন্ধী নারী।
বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তাৎক্ষণিকভাবে তা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের নজরে আসে।

সংবাদটি জানার পরপরই কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, "ঘটনাটি শোনার পরই আমরা কালক্ষেপণ না করে দ্রুত ভুক্তভোগী অসহায় নারীকে খুঁজে বের করে চিকিৎসার আওতায় আনার সিদ্ধান্ত নিই। প্রশাসনিকভাবে যা যা করা প্রয়োজন, তা নিশ্চিত করতে আমরা তৎপর ছিলাম।"

একই বিষয়ে মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাউসার মনির জানান, "অসহায় ও বাকপ্রতিবন্ধী এই মানুষটির আর্তনাদ দেখে স্থির থাকা সম্ভব হয়নি। খবর পেয়েই আমরা স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধারকাজে সহায়তার হাত বাড়াই। রাজনীতি বা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবার নৈতিক দায়িত্ব।"

তাদের দিকনির্দেশনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী (ALP)’ -এর সদস্যদের আন্তরিক সহযোগিতায় শুরু হয় উদ্ধার তৎপরতা।

আজ সন্ধ্যা ৬টা থেকে চলা দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত ১০টা ৩০ মিনিটে ওই নারীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পরপরই তাঁকে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিপদের মুহূর্তে অসহায় ও কথা বলতে না পারা একজন মানুষের পাশে এভাবে এগিয়ে আসা সত্যিই প্রকৃত মানবিকতার পরিচয় দেয়।
এমন মহৎ ও প্রশংসনীয় উদ্যোগের সাথে জড়িত সকলের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।