বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে RDRS।

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে RDRS।

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে RDRS।

মীর কাশেম আজাদ, কক্সবাজার জেলা প্রতিনিধি 
কক্সবাজারের রামু উপজেলার তিন ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বেসরকারি এনজিও সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)।বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার তাদের বসতবাড়ি হারিয়েছে ,আবার অনেকে খাদ্য সংকটে ছিল। এমন পরিস্থিতি বিবেচনায় তাদের জন্য জরুরি খাদ্যসামগ্রী নগদ টাকা বিতরণের উদ্যোগ নিয়েছে এই সংস্থাটি।
রবিবার বিকেলে রামু উপজেলা হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজার সদর- রামু আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের উপস্থিতিতে আরডিআরএস (RDRS)-এর উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি লবণসমন্বয়ে একটি খাদ্য প্যাকেজ দেওয়া হয়েছে। এবং আরও ৩০০ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮,০০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh-)এর উদ্যোগকে প্রশংসা করে বলেন কক্সবাজারের দুর্যোগকবলিত মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি আরো বলেন, মানুষের ভোগান্তি কমানো এবং সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সহায়তা প্রদান এবং কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকার।

এসময় তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এদিকে খাদ্য সহায়তা পাওয়া উপকারভোগীরা জানান, বন্যার কারণে অনেক পরিবার আয়-রোজগারের উৎস হারিয়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে এবং সহায়তা পেয়ে আনন্দিত তারা।
অনুষ্ঠানে RDRS-এর Team Leader-RERP জনাব মোঃ আশরাফুল হক RDRS-এর প্রতিষ্ঠা, কার্যক্রম ও কক্সবাজারে চলমান মানবিক সহায়তা তুলে ধরেন। চলমান বন্যা মোকাবিলায় রামুতে ৫০০ পরিবারকে—২০০ পরিবারকে জরুরি খাদ্য এবং ৩০০ পরিবারকে MPCG—সহায়তা দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে সদর ও উখিয়ায় আরও ৫০০ পরিবারসহ মোট ১,০০০ বন্যাদুর্গত পরিবারকে সহায়তা দেবে RDRS। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিল্লুর রহমান।বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন।