শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘুমের মধ্যেই মা*রা গেলেন অভিনেত্রী অনিতা রাজ

ঘুমের মধ্যেই মা*রা গেলেন অভিনেত্রী অনিতা রাজ

ঘুমের মধ্যেই মা*রা গেলেন অভিনেত্রী অনিতা রাজ

মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা অস্বস্তির সঙ্গে লড়াইয়ের পর গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

অনন্যার মৃত্যুর খবর তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়। সেখানে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। তবে প্রতিকূলতার মধ্যেও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছিলেন তিনি।

বিবৃতিতে অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে পরিবার।


মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করেছেন। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রে কাজ করেও পরিচিতি পেয়েছিলেন অনন্যা। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সংগীতচিত্রে দেখা গেছে তাঁকে।

হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন অনন্যা। ২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন তিনি।

এ ছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা।

মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারী ও এক গ্যাংস্টারের প্রেমিকার ভূমিকায় দেখা যায় তাঁকে।
মাত্র ২৭ বছর বয়সে অনন্যার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।