শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুঞ্জন থামিয়ে দলবল নিয়ে ফিরে আসছেন গোপাল ভাঁড়

গুঞ্জন থামিয়ে দলবল নিয়ে ফিরে আসছেন গোপাল ভাঁড়

গুঞ্জন থামিয়ে দলবল নিয়ে ফিরে আসছেন গোপাল ভাঁড়


শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। গত এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জনই ঘুরছিল। নতুন পর্ব প্রচার বন্ধ থাকায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে সেই গুঞ্জনে এবার ইতি টানল সনি ৮।

চ্যানেলটি জানিয়েছে, আজ শনিবার, ১৫ আগস্ট বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব।

২০১৫ সালে সনি ৮-এ শুরু হয়েছিল অ্যানিমেশন সিরিজটির প্রচার। মজার কথা, বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা ও হাস্যরসের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে আসছে গোপাল ভাঁড়। তবে শুধু হাসির মধ্যেই সীমাবদ্ধ নয় সিরিজটি; বিভিন্ন গল্পের মাধ্যমে উঠে আসে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ ও সামাজিক নানা বার্তাও।

সিরিজের প্রতিটি পর্বে দেখা যায়, গোপাল কীভাবে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের জটিল সমস্যার সমাধান করে। কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে নানা পরিস্থিতিতে বুদ্ধির জোরে পথ দেখায়। এসব কারণেই ভারতের পাশাপাশি বাংলাদেশেও দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।

ইউটিউবেও ‘গোপাল ভাঁড়’-এর দর্শকসংখ্যা উল্লেখযোগ্য। তবে গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ করেই নতুন পর্বের প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন পর্ব না আসায় দর্শকদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ‘গোপাল ভাঁড়’-এর একটি দৃশ্য। সেখানে দেখা যায়, মৃত্যুশয্যায় শুয়ে আছে গোপাল। পাশে কান্নায় ভেঙে পড়েছে তার স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যরা। ওই দৃশ্য সামনে আসার পরই ছড়িয়ে পড়ে সিরিজটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন। যদিও পরে জানা যায়, দৃশ্যটি নতুন কোনো পর্বের নয়, পুরোনো একটি পর্বের।

নতুন পর্ব প্রচার বন্ধ থাকা এবং চ্যানেল কর্তৃপক্ষের নীরবতা সেই গুঞ্জনকে আরও জোরালো করে। অবশেষে নতুন পোস্টার প্রকাশ করে সনি ৮ জানিয়ে দিল, ‘গোপাল ভাঁড়’ শেষ হয়ে যায়নি। বরং আবারও নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে ফিরছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।