পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পার্কটির সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রকল্পের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। অর্থবছর ২০২৪-২০২৫।
প্রকল্পের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে। প্রকল্প সভাপতি হিসেবে রয়েছে মেসার্স খান ট্রেডার্স, যার স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।
ডিসি পার্কটি পিরোজপুর শহরের অন্যতম পরিচিত বিনোদনকেন্দ্র। পার্কটির সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হলে দর্শনার্থীদের জন্য পরিবেশ আরও আকর্ষণীয় ও উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। সরকারি তথ্যেও পিরোজপুরের ডিসি পার্ককে জেলার একটি ঐতিহ্যবাহী পার্ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।