শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন ইউনিটের সাথে একইসাথে কাজ করছেন প্রভাস

তিন ইউনিটের সাথে একইসাথে কাজ করছেন প্রভাস

তিন ইউনিটের সাথে একইসাথে কাজ করছেন প্রভাস

রেবেল স্টার প্রভাস এখন যেন পুরোপুরি ‘ফৌজি’ মোডে! নিজের আসন্ন সব কমিটমেন্ট সময়মতো শেষ করতে একইসঙ্গে ৩টি ইউনিটের সঙ্গে কাজ করছেন তিনি।

এক ইউনিটে অ্যাকশন সিকোয়েন্সের শুটিং, এরপর অল্প বিরতি নিয়ে দ্বিতীয় ইউনিটের সঙ্গে ফাইট সিকোয়েন্সের রিহার্সাল, পাশাপাশি তৃতীয় ইউনিটের কাজও সামলাচ্ছেন। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা টানা কাজ করছেন প্রভাস। আগামী এক মাসও এমন ব্যস্ত শিডিউলেই কাটবে তার।

একসময় ফ্যানদের কথা দিয়েছিলেন, বছরে ৩০০ দিন কাজ করবেন, ৬৫ দিন ছুটি নেবেন। কথা যে তিনি সিরিয়াসলি নিয়েছেন, বর্তমান ব্যস্ততা দেখলেই বোঝা যাচ্ছে!

তবে একটা প্রশ্ন থেকেই যায়—এভাবে টানা কাজ করা কি সত্যিই দরকার? বয়স যখন ৫০-এর কাছাকাছি, তখন কয়েক মাসের একটা লম্বা বিরতি নিয়ে নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাও জরুরি। কারণ প্রভাসের জন্য ফ্যানরা শুধু আরও সিনেমা নয়, সুস্থ প্রভাসকেই দীর্ঘদিন দেখতে চায়।