বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা ইউনিটের আওতাধীন ইয়ুথ রেড ক্রিসেন্ট, চরফ্যাশন উপজেলা টিমের ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুব আলম (আপন)। এছাড়া উপ-দলনেতা-১ হিসেবে মোঃ জাহিদ হাসান এবং উপ-দলনেতা-২ হিসেবে নুসরাত জাহান তাজবীন দায়িত্ব পেয়েছেন।
কমিটির বিভাগীয় প্রধান ও উপ-প্রধানদের দায়িত্ব নিম্নরূপ—
বিভাগীয় প্রধান
- গোলাম রাব্বানী (রাফি) — প্রধান, সাংগঠনিক ও নিয়োগ বিভাগ
- হাবিবুর রহমান সাগর — প্রধান, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগ
- মোঃ জিহাদ পাটোয়ারী — প্রধান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগ
- হাবিবুর রহমান মিরাজ — প্রধান, দুর্যোগ ও মানবিক সাড়াদান বিভাগ
- সাদিয়া আক্তার জুঁই — প্রধান, স্বাস্থ্য সেবা বিভাগ
- আব্দুল্লাহ আল মারুফ — প্রধান, তহবিল সংগ্রহ বিভাগ
বিভাগীয় উপ-প্রধান
- শহিদুল ইসলাম সুমন — উপ-প্রধান প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগ
- মোঃ জাহিদুল ইসলাম — উপ প্রধান, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগ
- মিতু কর্মকার — উপ প্রধান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগ
- মোঃ জেনিদ — উপ প্রধান, দুর্যোগ ও মানবিক সাড়াদান বিভাগ
- মোঃ জুবায়ের হোসেন — উপ প্রধান, স্বাস্থ্য সেবা বিভাগ
- অনন্য চন্দ্র শীল — উপ প্রধান, তহবিল সংগ্রহ বিভাগ
নবগঠিত এই কমিটি ২০২৬–২০২৮ মেয়াদে ইয়ুথ রেড ক্রিসেন্ট, চরফ্যাশন উপজেলা টিমের বিভিন্ন মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার আদর্শকে সামনে রেখে নতুন কমিটির সদস্যরা দুর্যোগকালীন সাড়াদান, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, জনসচেতনতা, তহবিল সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি