শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তে অভিযানে ৬ কোটি টাকার মাছ ধরার জাল ও গাঁজা উদ্ধার

সীমান্তে অভিযানে ৬ কোটি টাকার মাছ ধরার জাল ও গাঁজা উদ্ধার

সীমান্তে অভিযানে ৬ কোটি টাকার মাছ ধরার জাল ও গাঁজা উদ্ধার

আক্তারুল ইসলাম, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল এবং গাঁজা বাজেয়াপ্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামাল ও মাদকের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করে।

গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের চরচিলমারী বিওপি এলাকায় পদ্মা নদীতে বিশেষ টহল অভিযান চালায় বিজিবি। নৌকা ও স্পিডবোটের মাধ্যমে পরিচালিত এই অভিযানে কোনো মালিকবিহীন অবস্থায় প্রচুর ভারতীয় কারেন্ট জাল ও চায়না জাল উদ্ধার করা হয়।

পরে কুষ্টিয়ার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পরিমাপ শেষে দেখা যায়, ভারতীয় কারেন্ট জালের ওজন ৫ হাজার ৫০ কেজি এবং চায়না জাল ৪ হাজার ৮৪৫ কেজি। এসব জালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয় ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। প্রাসঙ্গিক নিয়ম অনুযায়ী উদ্ধারকৃত জালগুলো ব্যাটালিয়ন সদরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অপর অভিযানে মঙ্গলবার রাত ১টা ৫০ মিনিটে মেহেরপুরের গাংনী সীমান্তের রংমহল বিওপি এলাকায় তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল এলাকায় এটি মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য ধরা হয়েছে ৫২ হাজার ৫০০ টাকা।

এ প্রসঙ্গে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তের নিরাপত্তা, চোরাচালান রোধ, মাদক প্রবেশ ঠেকানো এবং অবৈধ মাছ শিকার বন্ধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।