গাজীপুর জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ইউনিয়নের বিভিন্ন জায়গায় ও কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকায় সার্ভিস লেন বন্ধ রেখে বিকালবেলা বসানো হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার।
এতে করে ৬ লেন হওয়ার পরও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ সকল স্থানে যানজটের সৃষ্টি হয় এবং প্রতিটি দোকান থেকে ৫০ থেকে ১০০ টাকা চাদা উত্তোলন করে কিছু অসাধু ব্যক্তি। এমনকি তিন চাকার বাহন গুলো ঝুঁকি নিয়ে মেইন লেনে চলাচল করে, এতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এই সড়কে বাড়ছে মৃত্যু ঝুঁকি।
এ বিষয়ে হাইওয়ে নাওজোর থানার অফিসার ইনচার্জ মো: জাফর কে বার বার অবগত করলেও উনি কার্যকরী কোন পদক্ষেপ নেন নাই। সড়ক পরিবহন আইন, ২০১৮: এই আইনের বিধান অনুযায়ী নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে মহাসড়কের জায়গা বা এর নির্দিষ্ট সীমানার মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা যেকোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা (যেমন দোকান, বাজার ইত্যাদি) পুলিশ তাৎক্ষণিকভাবে অপসারণ করতে পারে। এই আইনে হাইওয়ে পুলিশ কে ক্ষমতা দেওয়া হলেও, গাজীপুরে নাওজোর হাইওয়ে থানা অপারক।