বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহরুখের বাড়িতে সাপের হানা

শাহরুখের বাড়িতে সাপের হানা

শাহরুখের বাড়িতে সাপের হানা


বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি ‘মন্নত’-এ হঠাৎ দেখা মিলেছে দুই সাপের। সোমবার সন্ধ্যায় বাড়ির চত্বরে সাপ দুটিকে দেখতে পাওয়ার পর খবর দেওয়া হয় বন দফতরে। পরে উদ্ধারকারী দল ও বন দফতরের কর্মকর্তারা সেখানে পৌঁছে একটি সাপকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। তবে অন্যটি মানুষের চলাচলে ভয় পেয়ে পালিয়ে যায়।

জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে ‘মন্নত’র চত্বরে দুই সাপের উপস্থিতি টের পাওয়া যায়। এরপর দ্রুত বন দফতরের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল বাড়িতে পৌঁছে সাপ দুটির সন্ধানে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে বাড়ির উঠোনের সিঁড়ির নিচে একটি সাপকে লুকিয়ে থাকতে দেখা যায়। উদ্ধারকারীরা পরীক্ষা করে জানান, সেটি ইন্ডিয়ান র‌্যাট স্নেক। বাংলাদেশে এই সাপ ঢ্যামনা বা দাঁড়াশ নামে পরিচিত। স্বস্তির বিষয় হলো, এই প্রজাতির সাপ বিষধর নয়।

উদ্ধারকারী দল সাপটির কাছে যেতেই সেটি আতঙ্কে কুণ্ডলী পাকিয়ে ফেলে। পরে বেশ সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করা হয়। বন দফতরের নিয়ম মেনে সেটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে দ্বিতীয় সাপটির সন্ধান মেলেনি। ‘মন্নত’র চত্বরে মানুষের চলাচল ও উদ্ধারকারী দলের তৎপরতায় সেটি ভয় পেয়ে অন্য কোথাও চলে যায় বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী দল বেশ কিছুক্ষণ খোঁজ চালিয়েও সাপটির সন্ধান পায়নি।