বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় চালবোঝাই ট্রাক পানিতে, হেলপার নিহত

গাইবান্ধায় চালবোঝাই ট্রাক পানিতে, হেলপার নিহত

গাইবান্ধায় চালবোঝাই ট্রাক পানিতে, হেলপার নিহত

গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ট্রাকের নিচে পড়ে মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (২৬) নামের এক ট্রাকের সহকারী (হেলপার) মারা গেছেন। এ ঘটনায় ট্রাক চালক সিদ্দিক আলম (৪৫) আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ জেলার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাক চাল নিয়ে ফুলছড়ির দিকে যাচ্ছিল। ফুলছড়ি-গাইবান্ধা সড়ক হয়ে ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌছালে ট্রাকটির চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, 'লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালে রয়েছে। নিহতের স্বজনদের খবর পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।'