রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি
বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী ও ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর মোহাম্মদ হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের রাজনৈতিক পথচলা, ত্যাগ, আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে দেশ ও জনগণের সেবায় সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।